রোম-সম্রাট তিবিরিয় কৈসরের রাজত্বের পনের বছরের সময় যিহূদিয়া প্রদেশের প্রধান শাসনকর্তা ছিলেন পন্তীয় পীলাত। তখন হেরোদ গালীল প্রদেশ ও তাঁর ভাই ফিলিপ যিতূরিয়া প্রদেশ ও ত্রাখোনীতিয়া শাসন করছিলেন। লুষানিয়া ছিলেন অবিলীনীর শাসনকর্তা,
তখন যোহন যর্দন নদীর চারদিকের সমস্ত জায়গায় গিয়ে প্রচার করতে লাগলেন যেন লোকে পাপের ক্ষমা পাবার জন্য পাপ থেকে মন ফিরায় এবং তার চিহ্ন হিসাবে বাপ্তিসম গ্রহণ করে।
নবী যিশাইয়ের বইয়ে যা লেখা আছে ঠিক সেইভাবে এই সব হল। লেখা আছে, “মরু-এলাকায় একজনের কন্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, ‘তোমরা প্রভুর পথ ঠিক কর, তাঁর রাস্তা সোজা কর।
তখন বাপ্তিসম গ্রহণ করবার জন্য অনেক লোক যোহনের কাছে আসতে লাগল। যোহন তাদের বললেন, “সাপের বংশধরেরা! ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল?
তোমরা যে পাপ থেকে মন ফিরিয়েছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। নিজেদের মনে ভেবো না যে, তোমরা অব্রাহামের বংশের লোক। আমি তোমাদের বলছি, এই পাথরগুলো থেকে ঈশ্বর অব্রাহামের বংশধর তৈরী করতে পারেন।
কয়েকজন সৈন্যও তাঁকে জিজ্ঞাসা করল, “আর আমরা কি করব?” তিনি সেই সৈন্যদের বললেন, “জুলুম করে বা অন্যায়ভাবে দোষ দেখিয়ে কারও কাছ থেকে কিছু আদায় কোরো না এবং তোমাদের বেতনেই সন্তুষ্ট থেকো।”
এমন সময় যোহন তাদের সবাইকে বললেন, “আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে শক্তিশালী তিনি আসছেন। আমি তাঁর জুতার ফিতা খুলবারও যোগ্য নই। তিনি পবিত্র আত্মা ও আগুনে তোমাদের বাপ্তিস্ম দেবেন।
যে সমস্ত লোক যোহনের কাছে এসেছিল তারা বাপ্তিস্ম গ্রহণ করবার সময় যীশুও বাপ্তিস্ম গ্রহণ করলেন। বাপ্তিস্মের পরে যীশু যখন প্রার্থনা করছিলেন তখন আকাশ খুলে গেল।