যীশু পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে যর্দন নদী থেকে চলে গেলেন। পবিত্র আত্মার পরিচালনায় তিনি চল্লিশ দিন ধরে মরু-এলাকায় ঘুরে বেড়াতে লাগলেন। সেই সময় শয়তান তাঁকে লোভ দেখিয়ে পাপে ফেলবার চেষ্টা করতে থাকল। এই চল্লিশ দিন যীশু কিছুই খান নি; সেইজন্য এই দিনগুলো কেটে যাবার পর তাঁর খিদে পেল।
এর পরে শয়তান তাঁকে একটা উঁচু জায়গায় নিয়ে গেল এবং মুহূর্তের মধ্যে জগতের সব রাজ্যগুলো দেখিয়ে বলল, “এই সবের অধিকার ও সেগুলোর জাঁকজমক আমি তোমাকে দেব, কারণ এই সব আমাকে দেওয়া হয়েছে। আমার যাকে ইচ্ছা আমি তাকেই তা দিতে পারি।
“প্রভুর আত্মা আমার উপরে আছেন, কারণ তিনিই আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরীবদের কাছে সুখবর প্রচার করি। তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন। যাদের উপর অত্যাচার হচ্ছে, তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন।
যীশু তাদের বললেন, “আপনারা এই চলতি কথাটা নিশ্চয়ই আমাকে বলবেন, ‘ডাক্তার, নিজেকে সুস্থ কর।’ আরও বলবেন, ‘কফরনাহূমে যে সব কাজ করবার কথা আমরা শুনেছি সেই সব এখন নিজের গ্রামেও করে দেখাও।’ ”
যীশু সেই মন্দ আত্মাকে ধমক দিয়ে বললেন, “চুপ কর, ওর মধ্য থেকে বের হয়ে যাও।” সেই মন্দ আত্মা তখন লোকটিকে সকলের মাঝখানে আছড়ে ফেলল এবং তার কোন ক্ষতি না করে তার মধ্য থেকে বের হয়ে গেল।
অনেক লোকের মধ্য থেকে মন্দ আত্মাও বের হয়ে গেল। সেই মন্দ আত্মাগুলো চিৎকার করে বলল, “আপনি ঈশ্বরের পুত্র।” তিনি যে মশীহ তা তারা জানত। এইজন্য তিনি ধমক দিয়ে তাদের মুখ বন্ধ করে দিলেন।
ভোরবেলায় যীশু সেই জায়গা ছেড়ে একটা নির্জন জায়গায় চলে গেলেন। লোকেরা তাঁর খোঁজ করতে করতে তাঁর কাছে গেল এবং যাতে তিনি তাদের কাছ থেকে চলে না যান সেইজন্য তাঁকে তাদের কাছে ধরে রাখতে চেষ্টা করল।