সেখানে আকিলা নামে একজন যিহূদীর সংগে তাঁর দেখা হল। পন্ত প্রদেশে আকিলার জন্ম হয়েছিল। সম্রাট ক্লৌদিয় সমস্ত যিহূদীদের রোম ছেড়ে যেতে আদেশ দিয়েছিলেন। সেইজন্য কিছু দিন আগে আকিলা তাঁর স্ত্রী প্রিষ্কিল্লাকে নিয়ে ইটালী থেকে করিন্থে এসেছিলেন। পৌল তাঁদের কাছে গেলেন।
সীল ও তীমথিয় ম্যাসিডোনিয়া থেকে আসলে পর পৌল কেবল ঈশ্বরের বাক্য প্রচার করে তাঁর সমস্ত সময় কাটাতে লাগলেন। তিনি যিহূদীদের কাছে সাক্ষ্য দিতেন যে, যীশুই মশীহ।
কিন্তু যিহূদীরা যখন পৌলের বিরুদ্ধে কথা বলে তাঁকে অপমান করতে লাগল তখন পৌল তাদের বিরুদ্ধে তাঁর কাপড়-চোপড় ঝেড়ে ফেললেন এবং বললেন, “আপনাদের রক্তের দায় আপনাদের নিজেদের মাথার উপরেই থাকুক। এই বিষয়ে আমার কোন দোষ নেই। এখন থেকে আমি অযিহূদীদের কাছে যাব।”
পৌল কথা বলতে যাবেন এমন সময় গাল্লিয়ো যিহূদীদের বললেন, “যিহূদীরা, এটা যদি কোন অন্যায় বা ভীষণ কোন দোষের ব্যাপার হত তবে তোমাদের কথা শোনা আমার পক্ষে ঠিক কাজ হত।
বেশ কিছু দিন করিন্থে কাটাবার পরে পৌল বিশ্বাসী ভাইদের কাছ থেকে বিদায় নিলেন এবং আকিলা ও পিষ্কিল্লার সংগে জলপথে সিরিয়া দেশে আসলেন। পৌল একটা মানত করেছিলেন বলে যাত্রা করবার আগে কিংক্রিয়া বন্দরে তাঁর মাথার চুল কেটে ফেলেছিলেন।
আন্তিয়খিয়াতে কিছু দিন কাটাবার পর তিনি সেখান থেকে যাত্রা করলেন এবং গালাতিয়া ও ফরুগিয়া প্রদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে শিষ্যদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করে তুললেন।
প্রভুর পথের বিষয় তিনি শিক্ষা পেয়েছিলেন। তিনি খুব আগ্রহের সংগে কথা বলতেন এবং যীশুর বিষয় ঠিকভাবে শিক্ষা দিতেন, কিন্তু যোহনের বাপ্তিস্ম ছাড়া আর কোন বাপ্তিস্মের কথা তিনি জানতেন না।
তিনি খুব সাহসের সংগে সমাজ- ঘরে কথা বলতে আরম্ভ করলেন। তখন প্রিষ্কিল্লা ও আকিলা আপল্লোর কথা শুনে তাঁকে তাঁদের বাড়ীতে নিমন্ত্রণ করলেন এবং ঈশ্বরের পথের বিষয় আরও ভাল করে তাঁকে বুঝিয়ে দিলেন।
পরে আপল্লো যখন আখায়াতে যেতে চাইলেন তখন ইফিষের বিশ্বাসী ভাইয়েরা তাঁকে উৎসাহ দিল। আখায়ার শিষ্যেরা যেন আপল্লোকে গ্রহণ করে এইজন্য ইফিষীয় ভাইয়েরা আখায়াতে চিঠি লিখল। ঈশ্বরের দয়ায় আখায়াতে যারা বিশ্বাসী হয়েছিল আপল্লো সেখানে পৌঁছে তাদের খুব সাহায্য করলেন।