অতএব হে মানুষ, তুমি যে কেউ হও না কেন, তুমি যে বিচার করছো, তোমার উত্তর দেবার পথ নেই; কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করে থাক, সেই বিষয়ে নিজেকেই দোষী করে থাক; কেননা তুমি যে বিচার করছো, তুমি সেই একই রকম আচরণ করে থাক।
কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল অন্তর অনুসারে তুমি তোমার নিজের জন্য সেই গজবের দিনের জন্য এমন শাস্তি সঞ্চয় করছো, যখন আল্লাহ্র ন্যায়বিচার প্রকাশ পাবে।
কারণ শরীয়তবিহীন অবস্থায় যত লোক গুনাহ্ করেছে, শরীয়ত-বিহীন অবস্থায় তাদের বিনাশও ঘটবে; আর শরীয়তের অধীনে যত লোক গুনাহ্ করেছে, শরীয়ত দ্বারাই তাদের বিচার করা যাবে।
তারা শরীয়তের দাবি-দাওয়া নিজ নিজ অন্তরে লেখা বলে দেখায়, তাদের বিবেকও সঙ্গে সঙ্গে সেই বিষয়ে সাক্ষ্য দেয় এবং তাদের নানা চিন্তা হয় তাদেরকে দোষী করে, না হয় তাদের পক্ষ সমর্থন করে—
কিন্তু অন্তরে যে ইহুদী, সে-ই প্রকৃত ইহুদী এবং হৃদয়ের যে খৎনা, যা আক্ষরিক নয়, কিন্তু রূহে, তা-ই প্রকৃত খৎনা, তার প্রশংসা মানুষ থেকে হয় না, কিন্তু আল্লাহ্ থেকে হয়।