ঋণ মকুবের পদ্ধতি হবে এই: কোন মহাজন তার প্রতিবেশীকে ঋণ দিয়ে থাকলে সে সেই ঋণ মকুব করে দেবে। তার প্রতিবেশী কিম্বা ভাইয়ের কাছ থেকে ঐ ঋণ সে আর আদায় করবে না, কারণ প্রভু পরমেশ্বরের নির্দেশিত ঋণ মুক্তি ঘোষণা করা হয়েছে।
তোমাদের মধ্যে কেউ দরিদ্র থাকবে না, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দিয়েছেন সেই দেশে তিনি তোমাদের নিশ্চয়ই আশীর্বাদ করবেন,
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুযায়ীই তিনি তোমাদের আশীর্বাদ করবেন। তোমরা অনেক জাতিকে ঋণ দেবে কিন্তু নিজেরা ঋণ করবে না। অনেক জাতির উপরে তোমরা কর্তৃত্ব করবে, কিন্তু তারা তোমাদের উপর কর্তৃত্ব করতে পারবে না।
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেবেন, সেখানকার কোন জনপদে তোমাদের স্বজাতীয় কোন ভাই যদি অভাবগ্রস্ত হয় তাহলে তার সম্পর্কে তোমরা অকরুণ হয়ো না কিম্বা তাকে সাহায্য দানে কার্পণ্য করো না,
সাবধান, সপ্তম বর্ষ অর্থাৎ মুক্তির বর্ষ আসন্ন বলে তোমাদের মনে যেন কোন কুচিন্তার উদয় না হয়। তুমি যদি তোমার দরিদ্র ভাইয়ের প্রতি উদাসীন হয় তাকে কিছু না দাও আর সে যদি প্রভু পরমেশ্বরের কাছে তোমার বিরুদ্ধে ক্ষোভ জানায় তাহলে তা তোমার পাপস্বরূপ গণ্য হবে।
গরীব মানুষ তোমাদের দেশে সব সময়ই থাকবে, সেই জন্যই আমি তোমাদের আদেশ দিচ্ছি যে নিজের দেশে তোমরা তোমাদের স্বজাতীয় দীন-দরিদ্র ভাইদের প্রতি সর্বদাই মুক্ত হস্ত থাকবে।
তাহলে তুমি তাকে দরজার কাছে নিয়ে গিয়ে একটি সূচ দিয়ে তার কান বিদ্ধ করে দেবে তাহলে সে আজীবন তোমার দাস হয়ে থাকবে। ক্রীতদাসী সম্পর্কেও এই একই রীতি পালন করবে।
ক্রীতদাসীদের মুক্ত করে বিদায় দেওয়ার সময় তুমি আদৌ কুন্ঠিত হবে না কারণ ছয় বৎসর কাল সে বেতনভোগী মজুরের অর্ধেক বেতনে তোমার দাসত্ব করেছে। তাহলে তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সকল কাজে তোমাকে আশীর্বাদ করবেন।
তোমাদের পশুপালের প্রথমজাত সমস্ত পুংশাবক তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করবে। প্রথমজাত গোবৎসকে তোমরা কোন কাজে ব্যবহার করবে না এবং প্রথমজাত মেষশাবকের লোম ছাঁটাই করবে না।
সেগুলির মধ্যে কোন একটির যদি খুঁত থাকে, অর্থাৎ খঞ্জ, অন্ধ বা অন্য কোন প্রকার গুরুতর দোষযুক্ত হয় তাহলে সেটিকে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান করবে না।