আর স্ত্রীলোকটি তার বাড়ী থেকে চলে গিয়ে যদি আর কাউকে বিয়ে করে এবং তার দ্বিতীয় স্বামীও যদি পরে তাকে অপছন্দ করে তার প্রতি তা-ই করে, কিম্বা সেই স্বামী যদি মারা যায়,
তবে তার প্রথম স্বামী, যে তাকে বিদায় করে দিয়েছিল সে তাকে আর বিয়ে করতে পারবে না, কারণ সে অশুচি হয়ে গেছে। এই রকমের বিয়ে সদাপ্রভু ঘৃণা করেন। সম্পত্তি হিসাবে যে দেশটা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিতে যাচ্ছেন তোমরা এইভাবে তার উপর পাপ ডেকে আনবে না।
“অল্পদিন হয় বিয়ে করেছে এমন কোন লোককে যুদ্ধে পাঠানো চলবে না কিম্বা তার উপর অন্য কোন কাজের বোঝা চাপিয়ে দেওয়া চলবে না। সে যাকে বিয়ে করেছে তার সন্তুষ্টির জন্য এক বছর পর্যন্ত এই সব কাজ থেকে রেহাই দিয়ে তাকে বাড়ীতে থাকতে দিতে হবে।
“যদি দেখা যায়, কোন লোক কোন ইস্রায়েলীয় ভাইকে চুরি করে নিয়ে দাস হিসাবে ব্যবহার করছে কিম্বা বিক্রি করে দিয়েছে, তবে সেই চোরকে মরতে হবে। তোমাদের মধ্য থেকে তোমরা এই রকম মন্দতা শেষ করে দেবে।
“চর্মরোগ দেখা দিলে তোমাদের সতর্ক হতে হবে এবং লেবীয় পুরোহিতেরা যে নির্দেশ দেবে তা যত্নের সংগে পালন করতে হবে। আমি তাদের যে আদেশ দিয়েছি তোমাদের সাবধান হয়ে সেইমত চলতে হবে।
সন্ধ্যার সময় তাকে তা ফিরিয়ে দিতেই হবে যাতে সে তা গায়ে দিয়ে ঘুমাতে পারে। এতে সে তোমাদের মংগল কামনা করবে, আর তোমাদের ঈশ্বর সদাপ্রভুর চোখে সেই ফিরিয়ে দেবার কাজটা হবে তোমাদের পক্ষে তাঁর ইচ্ছামত চলা।
সূর্য ডুববার আগেই তোমরা তার মজুরি দিয়ে দেবে, কারণ সে গরীব এবং সেই মজুরির উপরেই সে নির্ভর করছে। তা না করলে তোমাদের পাপ হবে, আর সে তোমাদের বিরুদ্ধে সদাপ্রভুর কাছে কাতর হয়ে বিচার চাইতে পারে।
“তোমাদের জমির ফসল কাটবার পরে যদি শস্যের কোন আঁটি তোমরা সংগে নিতে ভুলে যাও তবে সেটা আর ফিরে আনতে যেয়ো না। বিদেশী বাসিন্দা, অনাথ এবং বিধবাদের জন্য সেটা ফেলে রেখো। তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভু সব কাজেই তোমাদের আশীর্বাদ করবেন।