পবিএ বাইবেল
|
| 1 |
| লোকে বিবাদ করে বিচারালয়ে গেলে বিচারকেরাই বিচার করে নির্ধারণ করবে, কে দোষী আর কে নির্দোষ। |
| 2 |
| দোষী ব্যক্তি যদি বেত্রদণ্ডের যোগ্য হয় তবে বিচারক নিজের সাক্ষাতে তাকে শুইয়ে ফেলে বেত্রাঘাত করাবে। তার অপরাধের গুরুত্ব অনুসারে বেত্রাঘাতের সংখ্যা নিরূপিত হবে। |
| 3 |
| বেত্রাঘাতের সংখ্যা চল্লিশ পর্যন্ত হতে পারবে, তার বেশী নয়। তার বেশী আঘাত করলে তোমার স্বজাতীয় ভাই জনসমক্ষে অপদস্থ হবে। |
| 4 |
| শস্য মাড়াই করার সময় তোমরা বলদের মুখে জালতি বাঁধবে না। |
| 5 |
| কোন পরিবারে ভাইয়েরা যদি একত্রে বাস করে, এবং তাদের কেউ যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেই মৃত ব্যক্তির স্ত্রী পরিবারের বহির্ভূত অন্য গোষ্ঠীর কোন পুরুষকে বিবাহ করতে পারবে না। তার দেবর তাকে বিবাহ করে তার প্রতি দেবরের কর্তব্য পালন করবে। |
| 6 |
| সেই স্ত্রী গর্ভজাত প্রথম পুত্র মৃত ভ্রাতার নাম ও সম্পত্তির উত্তরাধিকারী হবে, তার ফলে ইসরায়েলী সমাজে তার নাম লুপ্ত হবে না। |
| 7 |
| কিন্তু সেই ব্যক্তি যদি তার ভ্রাতৃবধূকে গ্রহণ করতে সম্মত না হয়, তাহলে তার ভ্রাতৃবধূ নগরদ্বারে নেতৃবৃন্দের কাছে গিয়ে বলবে, ‘আমার দেবর ইসরায়েলী সমাজে তার ভাইয়ের বংশরক্ষা করতে রাজী নয়, সে আমার প্রতি দেবরের কর্তব্য পালন করতে চায় না।’ |
| 8 |
| নগরের নেতৃবৃন্দ তখন সেই ব্যক্তিকে ডাকিয়ে এনে তার সঙ্গে কথা বলবে। সে যদি তার পরেও তাকে বিবাহ করতে অস্বীকার করে |
| 9 |
| তাহলে তার ভ্রাতৃবধূ নেতৃবৃন্দের সাক্ষাতে তার কাছে গিয়ে তার পা থেকে জুতো খুলে ফেলে তার মুখে থুতু দিয়ে বলবে, নিজের ভাইয়ের বংশরক্ষা যে না করে এই তার শাস্তি। |
| 10 |
| ইসরায়েলী সমাজে তার বংশ ‘জুতো খোয়ানোর’ বংশ বলে পরিচিত হবে। |
| 11 |
| দুই ব্যক্তির মারামারির সময় যদি একজনের স্ত্রী তার স্বামীকে আক্রমণকারীর হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে গিয়ে আক্রমণকারীর পুরুষাঙ্গ ধরে, |
| 12 |
| তাহলে তোমরা সেই স্ত্রীলোকের হাত কেটে ফেলবে, কোনরকম দয়ামায়া করবে না। |
| 13 |
| তোমাদের ঝুলিতে কম বা বেশী ওজনের দুই রকম বাটখারা রাখবে না। |
| 14 |
| তোমাদের বাড়িতেও ছোট ও বড় মাপের দুই রকম কুনিকা রাখবে না। |
| 15 |
| সঠিক ও পুরো ওজনের বাটখারা এবং সঠিক ও পুরো মাপের কুনিকা থাকবে তোমাদের কাছে, তাহলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দান করবেন সেই দেশে তোমরা দীর্ঘজীবন লাভ করবে। |
| 16 |
| যারা ঐ ধরণের কাজ করে, অসাধু আচরণ করে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে তারা ঘৃণিত। |
| 17 |
| মিশর থেকে বেরিয়ে আসার পথে অমালেক জাতির লোকেরা তোমাদের সঙ্গে যে ব্যবহার করেছিল সে কথা তোমরা স্মরণে রাখবে। |
| 18 |
| পথে তোমরা যখন শ্রান্ত ও ক্লান্ত ছিলে তখন তারা পিছন থেকে অবসন্ন ও পিছিয়ে পড়া লোকদের উপর আক্রমণ করেছিল। ঈশ্বরকে তারা ভয় করে নি। |
| 19 |
| তাই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দেবেন সেই দেশের চারিদিকে তোমাদের শত্রুদের দমন করে তিনি যখন তোমাদের নিরাপত্তা ও শান্তি দেবেন তখন তোমরা পৃথিবীর বুক থেকে অমালেকীদের স্মৃতিচিহ্ন নিঃশেষে লোপ করবে, এ কথা ভুলে যেও না। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/deuteronomy/025.mp3
34
25