পবিএ বাইবেল
|
| 1 |
| তারপর মোশি মোয়াবের উপত্যকা ছেড়ে নবো পাহাড়ে, যিরিহোর পূর্বদিকে পিসগা শৃঙ্গে উঠে গেলেন। সেখান থেকে প্রভু পরমেশ্বর তাঁকে সমগ্র দেশ, গিলিয়দ পর্যন্ত দানের এলাকা, |
| 2 |
| নপ্তালির সমগ্র এলাকা, ইফ্রয়িম ও মনঃশির অঞ্চল, পশ্চিমে সমুদ্র পর্যন্ত যিহুদার সমগ্র অঞ্চল, |
| 3 |
| নেগেব এবং সমতট অঞ্চল অর্থাৎ যিরিহোর উপত্যকা, সোয়ার পর্যন্ত প্রসারিত খেজুর গাছে ছাওয়া তলভূমি দেখালেন। |
| 4 |
| প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, অব্রাহম, ইস্হাক ও যাকোবের কাছে শপথ করে তাদের বংশধরদের যে দেশ দেওয়ার শপথ আমি করেছিলাম, এই সেই দেশ। সেই দেশ আমি তোমাকে দেখতে দিলাম মাত্র কিন্তু সেখানে তুমি প্রবেশের অধিকার পাবে না। |
| 5 |
| প্রভু পরমেশ্বরের কথা অনুসারে প্রভু পরমেশ্বরের দাস মোশি মোয়াব দেশে মারা গেলেন। |
| 6 |
| সেখানে বেথ-পিয়োরের সম্মুখস্থ উপত্যকায় তাঁর সমাধি হল। আজ পর্যন্ত তাঁর সমাধিস্থান কোথায় তা কেউ জানে না। |
| 7 |
| মৃত্যুকালে মোশির বয়স হয়েছিল একশো কুড়ি বছর, কিন্তু তা সত্ত্বেও তাঁর দৃষ্টি ক্ষীণ হয় নি বা শক্তিও হ্রাস পায়নি। |
| 8 |
| ইসরায়েলীরা মোশির জন্য মোয়ার উপত্যকায় ত্রিশ দিন শোক পালন করল। |
| 9 |
| নূনের পুত্র যিহোশূয় প্রজ্ঞার আত্মায় পরিপূর্ণ ছিলেন কারণ মোশি তাঁর মাথায় হস্তার্পণ করেছিলেন। ইসরায়েলীরা তাঁর কথা মেনে চলত এবং মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর যে সব নির্দেশ দিয়েছিলেন তা পালন করত। |
| 10 |
| ইসরায়েলীদের মধ্যে মোশির সমকক্ষ আর কোন নবীর উদ্ভব হয়নি। প্রভু পরমেশ্বর তাঁর সঙ্গে সরাসরি বাক্যালাপ করতেন। |
| 11 |
| প্রভু পরমেশ্বর তাঁকে প্রেরণ করার পর তিনি মিশরে ফারাও ও তাঁর কর্মচারীদের সাক্ষাতে তাঁদের দেশে নানাবিধ অলৌকিক কাজ করেছিলেন। |
| 12 |
| সমগ্র ইসরায়েলী সমাজ মোশির পরাক্রমী হস্তের নানা ভয়াবহ কীর্তিকলাপ প্রত্যক্ষ করেছিল। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/deuteronomy/034.mp3
34
34