বাংলা বাইবেল 2001
|
| 1 |
| আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি তোমাদের ভালবাসি আর তোমাদের দেখতে চাই৷ তোমরা আমার আনন্দ ও গর্বের বিষয়৷ আমি য়েমন বলেছি, তেমনভাবেই সর্বদা প্রভুর বাধ্য থেকো৷ |
| 2 |
| এখন আমি ইবদিয়াকে আর সুন্তুখীকে অনুরোধ করছি, তোমরা প্রভুতে বোন হিসাবে পরস্পর একমত হও৷ |
| 3 |
| তোমরা যাঁরা আমার বিশ্বস্ত সহকর্মী, তোমাদের এই মহিলাদের সাহায্য করতে বলছি৷ এরা সুসমাচার প্রচারের কাজে আমার সঙ্গে সংগ্রাম করছেন৷ ক্লীমেন্ত ও আমার অন্যান্য সহকর্মীবৃন্দের সঙ্গে এঁরা কাজ করেছেন, এঁদের নাম জীবন-পুস্তকে লেখা আছে৷ |
| 4 |
| সবসময় প্রভুতে আনন্দ কর, আমি আবার বলছি আনন্দ কর৷ |
| 5 |
| তোমাদের শান্ত সংযত আচরণ দ্বারা য়েন তোমরা সকলের প্রীতির পাত্র হয়ে ওঠো৷ প্রভু শিগ্গির আসছেন৷ |
| 6 |
| কোন কিছুতে উদ্বিগ্ন হযো না; বরং সকল বিষয়েই প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রযোজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাঁকে ধন্যবাদ দাও৷ |
| 7 |
| তাতে সমস্ত চিন্তার অতীত য়ে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রীষ্ট যীশুতে রক্ষা করবে৷ |
| 8 |
| সবশেষে আমার ভাই ও বোনেরা, আমি একথাই বলব, যা কিছু সত্য, যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায়, যা কিছু পবিত্র, যা কিছু প্রীতিজনক, যা কিছু ভদ্র, য়ে কোন সদগুণ ও য়ে কোন সুখ্যাতিযুক্ত বিষয় দিয়ে তোমাদের মন পূর্ণ রেখো৷ |
| 9 |
| [This verse may not be a part of this translation] |
| 10 |
| আমি প্রভুতে খুব আনন্দ পেয়েছি, কারণ এতদিন পর এখন তোমরা আবার আমার জন্য চিন্তা করতে নতুন উদ্দীপনা পেয়েছ৷ তোমরা সব সময়ই আমার বিষয়ে চিন্তা কর, কিন্তু তা দেখাবার সুয়োগ পাও নি৷ |
| 11 |
| আমার প্রযোজনের জন্য য়ে আমি তোমাদের একথা বলছি তা নয়, কারণ য়ে কোন অবস্থাতেই তৃপ্ত থাকতে আমি শিখেছি৷ |
| 12 |
| অভাবের সময় কিভাবে জীবনযাপন করতে হয় তা আমি জানি৷ আবার প্রাচুর্য়ের সময় কিভাবে চলতে হয় তাও আমি জানি৷ য়ে কোন অবস্থায় পরিতৃপ্ত বা ক্ষুধিত থাকতে, উপচয় কি অভাব ভোগ করতে য়ে কোন অবস্থায় জীবনযাপনের গূঢ়তত্ত্ব আমি শিখেছি৷ |
| 13 |
| যিনি আমাকে শক্তি দেন, সেই খ্রীষ্টের শক্তিতে আমি সকল অবস্থাতেই বলবান৷ |
| 14 |
| যাইহোক, আমার প্রযোজনের সময় তোমরা আমায় সাহায্য করতে এগিয়ে এসে ভালোই করেছ৷ |
| 15 |
| তোমরা ফিলিপীয়েরা ভাল করেই জান, সেই শুরুতে আমি সেখানে যখন সুসমাচার প্রচার করেছিলাম, আমি যখন মাকিদনিয়া ছেড়ে যাই সেই সময় একমাত্র তোমাদের মণ্ডলীই আমাকে সাহায্য করেছিল৷ |
| 16 |
| আমি যখন থিসলনীকীতেও ছিলাম সেখানেও তোমরা বেশ কয়েকবার আমায় সাহায্য পাঠিয়েছিলে৷ |
| 17 |
| আসলে তোমাদের কাছ থেকে কিছু সাহায্য পাব এই আশায় য়ে আমি একথা বলছি তা নয়, বরং আমি চাই য়েন দানের মাধ্যমে তোমাদের মঙ্গল হয়৷ |
| 18 |
| আমার যা প্রযোজন সে সব কিছুই আমার আছে, বলতে কি প্রযোজনের অতিরিক্ত আছে৷ তোমরা ইপাফ্রদীতের মারফত্ য়ে উপহার আমাকে পাঠিয়েছ, তাতে আমার সব অভাব মিটেছে৷ তোমাদের সেই উপহার ঈশ্বরের কাছে প্রীতিজনক ও গ্রহণয়োগ্য সুরক্ষিত অর্য়্ঘের মত৷ |
| 19 |
| আমার ঈশ্বর তোমাদের সব অভাব মিটিয়ে দেবেন, খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের য়ে মহিমার ভাণ্ডার আছে তার থেকে তিনি তোমাদের সব অভাব মোচন করবেন৷ |
| 20 |
| আমাদের ঈশ্বর ও পিতার মহিমা যুগে যুগে বিরাজ করুক, আমেন৷ |
| 21 |
| যীশু খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত ঈশ্বরের লোকদের প্রত্যেক জনকে আমার শুভেচ্ছা জানিও৷ আমার সঙ্গে য়ে সব ভাইরা আছেন তাঁরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷ |
| 22 |
| ঈশ্বরের সকল লোকরা যাঁরা এখানে আছেন, বিশেষতঃ কৈসরের রাজপ্রাসাদের লোকরাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷ |
| 23 |
| আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে সর্বদা থাকুক৷ |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengali/philippians/004.mp3
4
4