বাংলা বাইবেল 2001
|
| 1 |
| আমার ভাই ও বোনেরা, বিশেষ কোন কাল ও সময়ের বিষয়ে তোমাদের কিছু লেখার প্রযোজন নেই৷ |
| 2 |
| তোমরা নিজেরাই ভালো করে জানো, রাতে য়েমন চোর চুপিচুপি আসে, তেমনি প্রভুর দিন হঠাত্ আসবে৷ |
| 3 |
| লোকে যখন বলে, ‘আমাদের শান্তি আছে এবং আমরা নিরাপদে আছি;’ ঠিক এমন সময় তাদের ওপর হঠাত্ চরম বিনাশ নেমে আসবে৷ সন্তান প্রসবের আগে য়েমন নারীর হঠাত্ প্রসব বেদনা শুরু হয়, তেমনি হঠাত্ তাদের উপর বিনাশ এসে পড়বে; আর তারা কোনভাবেই পালিয়ে য়েতে পারবে না৷ |
| 4 |
| কিন্তু ভাই ও বোনেরা, তোমরা তো আর অন্ধকারে বাস করছ না য়ে, সেই দিন চোরের মতো তোমাদের ওপর এসে পড়বে৷ |
| 5 |
| তোমরা তো সকলে মঙ্গলালোকের ও দিনের সন্তান৷ আমরা রাতেরও নই, অন্ধকারেরও নই৷ |
| 6 |
| তাই অন্য লোকদের মতো আমাদের হওয়া উচিত নয়৷ আমরা জেগে থাকব ও আত্মসংযম রক্ষা করব৷ |
| 7 |
| কারণ যাঁরা ঘুমোয়, তারা রাতেই ঘুমোয়; যাঁরা মদ্য়পাযী, তারা রাতেই মাতাল হয়৷ |
| 8 |
| কিন্তু আমরা দিনের লোক তাই এস আমরা নিজেদের দমনে রাখি, আমাদের বুকটা য়েন বিশ্বাস ও প্রেমের ঢালে ঢাকা থাকে; আর মাথায় য়েন পরিত্রাণের আশারূপী শিরস্ত্রাণ থাকে৷ |
| 9 |
| [This verse may not be a part of this translation] |
| 10 |
| যীশু আমাদের জন্য প্রাণ দিলেন য়েন আমরা বেঁচে থাকি বা মৃত অবস্থায় থাকি, আমরা তাঁর সঙ্গেই জীবিত থাকি৷ |
| 11 |
| এইজন্য তোমরা এখন য়েমন করে চলেছ তেমনই পরস্পরকে সান্ত্বনা দাও ও পরস্পরকে গড়ে তোল৷ |
| 12 |
| আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের বলছি, যাঁরা তোমাদের মধ্যে পরিশ্রম করে, যাঁরা তোমাদের প্রভুতে পরিচালনা করে, যাঁরা তোমাদের শিক্ষা দেয়, তাদের তোমরা সম্মান করো৷ |
| 13 |
| তাদের কাজের জন্য তাদের সম্মান করো সমস্ত অন্তর দিয়ে তাদের ভালবেসো এবং পরস্পরের মধ্যে শান্তি বজায় রেখো৷ |
| 14 |
| আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যাঁরা অলস তাদের সাবধান করে দাও৷ যাঁরা ভয়ে ভীত তাদের সাহস দাও, যাঁরা দুর্বল তাদের সাহায্য কর, আর সকলের প্রতি সহিষ্ণু হও৷ |
| 15 |
| দেখ, য়েন অপকারের প্রতিশোধ নিতে কেউ কারোর অপকার না করে৷ তোমরা পরস্পরের মঙ্গল করতে চেষ্টা কর এবং বাকী সকলের ভাল করতে চেষ্টা কর৷ |
| 16 |
| সব সময় আনন্দ কর৷ |
| 17 |
| অবিরত প্রার্থনা কর৷ |
| 18 |
| সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও; কারণ তোমরা যাঁরা খ্রীষ্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা৷ |
| 19 |
| পবিত্র আত্মাকে নির্বাণ করো না৷ |
| 20 |
| ভাববাণী অবজ্ঞা করো না৷ |
| 21 |
| সব কিছু পরীক্ষা কর, যা ভাল তা ধরে রাখ৷ |
| 22 |
| সব রকম মন্দ থেকে দূরে থাক৷ |
| 23 |
| শান্তির ঈশ্বর সম্পূর্ণভাবে তোমাদের শুদ্ধ আর পবিত্র রাখুন এবং তোমাদের সম্পূর্ণ সত্ত্বা আত্মা, প্রাণ ও দেহকে প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত তিনি নিষ্ক লঙ্ক রাখুন৷ |
| 24 |
| যিনি তোমাদের আহ্বান করেন, তিনি তাঁর প্রতিশ্রুতি অনুসারে তোমাদের জন্য তা করবেন, কারণ তিনি বিশ্বস্ত৷ |
| 25 |
| আমার ভাই ও বোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো৷ |
| 26 |
| সব ভাইকে পবিত্র চুম্বনের মাধ্যমে আমার শুভেচ্ছা জানিও৷ |
| 27 |
| প্রভুর নামে এই শপথ কর য়ে সমস্ত খ্রীষ্টান ভাইয়ের কাছে এই চিঠি পড়ে শোনানো হবে৷ |
| 28 |
| আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে থাকুক৷ |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengali/1thessalonians/005.mp3
5
5