পবিএ বাইবেল
|
| 1 |
| কোন বৃদ্ধ ব্যক্তিকে তিরস্কার করবে না। পিতার মত মনে করে তাকে বিনীতভাবে অনুরোধ করবে। যুবকদের ভ্রাতার মত, |
| 2 |
| বয়স্কা মহিলাদের মাতার মত এবং অল্পবয়সী মেয়েদের সঙ্গে সরল মনে ভগ্নীর মত ব্যবহার করবে —অন্তর তোমার শুদ্ধ রাখবে। |
| 3 |
| যেসব বিধবা সত্যই অনাথা তাদের সম্মান কর। |
| 4 |
| যে বিধবার পুত্রকন্যা বা পৌত্র পৌত্রী আছে, তারা সর্বপ্রথমে আপনজনের প্রতি ধর্মীয় কর্তব্য পালন করতে শিখুক। এইভাবে তারা গুরুজনদের ঋণ পরিশোধ করুক। তাতে ঈশ্বর সন্তুষ্ট হবেন। |
| 5 |
| তিনিই প্রকৃত বিধবা যিনি নিঃসঙ্গ, একা। ঈশ্বরের উপরই তাঁর সব আশা ভরসা। তিনি দিনরাত ধ্যান ও প্রার্থনায় কাটান। |
| 6 |
| কিন্তু যে বিধবা ভোগবিলাসে জীবন কাটায়, সে বেঁচে থেকেও মৃত। |
| 7 |
| এদের তুমি শিক্ষা দেবে যাতে এদের দোষত্রুটি কেউ না ধরতে পারে। |
| 8 |
| কিন্তু কোন ব্যক্তি যদি তার আত্মীয়-স্বজনদের, বিশেষ করে নিজের পরিবারের লোকদের কথা চিন্তা না করে, তাহলে সে তার খ্রীষ্টবিশ্বাস ত্যাগ করেছে। তার অবস্থা অবিশ্বাসীদের চেয়েও মন্দ। বিধবা প্রসঙ্গ |
| 9 |
| বিধবাদের তালিকায় তাদেরই নাম উঠবে যাদের বয়স ষাট বছরের কম নয়, দ্বিতীয়বার যাদের বিবাহ হয়নি এবং |
| 10 |
| সৎ কাজের জন্য যাদের সুনাম আছে। সন্তান প্রতিপালন, অতিথিসেবা, ঈশ্বরভক্তদের প্রতি বিনম্র ব্যবহার, দুঃস্থ বিপন্ন মানুষের সেবা এবং সর্বপ্রকার কল্যাণমূলক কাজে তাদের আত্মনিয়োগ করতে হবে। |
| 11 |
| অল্পবয়স্কদের বিধবারর তালিকাভুক্ত করো না। কারণ সংসারের টানে তারা খ্রীষ্টের কাছ থেকে সরে গিয়ে আবার বিবাহ করতে পারে। |
| 12 |
| এইভাবে তারা প্রথম প্রতিশ্রুতি ভঙ্গে অপরাধে দণ্ডনীয় হয়। |
| 13 |
| তাছাড়া বাড়ি বাড়ি ঘুরে তারা গল্প গুজবে অযথা সময় নষ্ট করে, শুধু তাই নয়, তারা পরের নামে কুৎসা করে এবং যেসব কথা বলা উচিত নয় সেইসব কথা আলোচনা করে। |
| 14 |
| আমি চাই অল্পবয়সী বিধবারা বরং বিবাহ করে ঘর-সংসার করুক, জননী হোক, যাতে নিন্দুকরা খুঁত ধরতে না পারে। |
| 15 |
| কারণ ইতিমধ্যেই কেউ কেউ ধর্মের পথ ত্যাগ করে কুপথে গেছে। |
| 16 |
| যদি কোন খ্রীষ্টান মহিলার গৃহে বিধবা থাকে তাহলে তিনিই যেন তার রক্ষণাবেক্ষণ করেন, মণ্ডলীর উপর তার ভার যেন না পড়ে, তাহলে যারা সত্যিই অনাথা তাদের সাহায্য করা যাবে। |
| 17 |
| মণ্ডলীর যেসব প্রাচীন সুষ্ঠুভাবে মণ্ডলীর কাজ করেন, বিশেষতঃ যাঁরা সুসমাচার প্রচার আর শিক্ষাদানের কাজে পরিশ্রম করেন, তাঁদের সম্মান দক্ষিণা দ্বিগুণ হওয়া উচিত। |
| 18 |
| শাস্ত্রে আছে, “যে বলদ শস্য মাড়াই করছে তার মুখে জালতি দিও না।” এবং “যে ব্যক্তি শ্রমিক, পারিশ্রমিক তারই প্রাপ্য।” |
| 19 |
| দুই তিনজন সাক্ষীর সমর্থন ছাড়া মণ্ডলীর কোন প্রাচীনের বিরুদ্ধে কারও কোন অভিযোগ শুনবে না। |
| 20 |
| অপরাধীদের সকলে সামনে ভর্ৎসনা করবে যাতে অন্য সবাই ভয় পায়। |
| 21 |
| ঈশ্বর, যীশু খ্রীষ্ট এবং মনোনীত দূতদেরর সামনে আমি তোমাকে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিচ্ছি। তুমি অবশ্যই পালন করবে। তুমি পূর্বধারণা নিয়ে কারও বিচার করবে না। সব বিষয়ে নিরপেক্ষ থাকবে। |
| 22 |
| তড়িঘড়ি কারও মাথায় হাত রেখ না। কারও পাপের ভাগী হয়ো না। নিজেকে শুচিশুদ্ধ রেখ। |
| 23 |
| এখন থেকে শুধু জল না খেয়ে হজমের জন্য এবং বারবার অসুখে পড় বলে অল্পমাত্রায় সুরাপান করো, তাতে উপকার পাবে। |
| 24 |
| কোন কোন লোকের পাপ সহজেই ধরা পড়ে এবং সরাসরি তাদের বিচার হয়। আবার অন্যদের পাপ দেরীতে হলেও ধরা পড়ে। |
| 25 |
| তেমনি কিছু সৎ কাজ সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে পড়ে এবং যা প্রকাশ পায় না তাও গোপন থাকে না। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/1timothy/005.mp3
6
5