এসব কথা সকলকে স্মরণ করিয়ে দাও, প্রভুর সাক্ষাতে তাদের সাবধান কর, যেন লোকেরা তর্ক-বিতর্ক এড়িয়ে চলে, কেননা তাতে কোন ফল হয় না, বরং যারা শোনে তাদের সর্বনাশ হয়।
তুমি আল্লাহ্র কাছে পরীক্ষাসিদ্ধ লোক হিসেবে নিজেকে উপস্থিত করতে প্রাণপণ চেষ্টা কর; এমন কার্যকারী হও, যার লজ্জা পাবার কোন কারণ নেই, যে সত্যের কালাম যথার্থভাবে ব্যবহার করতে জানে।
তবুও আল্লাহ্-স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রয়েছে, তার উপরে এই কথা সীলমোহর করা হয়েছে, “প্রভু জানেন, কারা তাঁর লোক” এবং “যে কেউ প্রভুকে ডাকে, সে অধার্মিকতা থেকে দূরে থাকুক।”
অতএব যদি কেউ নিজেকে ঐসব মন্দতা থেকে পাক-পবিত্র রাখে, তবে সে এমন পাত্রের মত যা সমাদরের, উৎসর্গীকৃত, মালিকের কাজের উপযোগী এবং সমস্ত সৎকর্মের জন্য প্রস্তুত হবে।
কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ থেকে পালিয়ে যাও; এবং যারা পবিত্র অন্তরে প্রভুকে ডাকে তাদের সঙ্গে ধার্মিকতা, ঈমান, মহব্বত ও শান্তির জন্য কঠোরভাবে চেষ্টা কর।