পবিত্র বাইবেল (কেরী ভার্সন
|
| 1 |
| আমি ঈশ্বরের সাক্ষাতে, এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন, সেই খ্রীষ্ট যীশুর সাক্ষাতে, তাঁহার প্রকাশপ্রাপ্তি ও তাঁহার রাজ্যের দোহাই দিয়া, তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি; |
| 2 |
| তুমি বাক্য প্রচার কর, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান-পূর্বক অনুযোগ কর, ভর্ৎসনা কর, চেতনা দেও। |
| 3 |
| কেননা এমন সময় আসিবে, যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কানচুল্কানি-বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে, |
| 4 |
| এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। |
| 5 |
| কিন্তু তুমি সর্ববিষয়ে মিতাচারী হও, দুঃখভোগ স্বীকার কর, সুসমাচার-প্রচারকের কার্য কর, তোমার পরিচর্যা সমপন্ন কর। |
| 6 |
| কেননা এখন আমি পেয়-নৈবেদ্যের ন্যায় ঢালা যাইতেছি, এবং আমার প্রস্থানের সময় উপস্থিত হইয়াছে। |
| 7 |
| আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। |
| 8 |
| এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে; প্রভু, সেই ধর্মময় বিচারকর্তা, সেই দিন আমাকে তাহা দিবেন; কেবল আমাকে নয়, বরং যত লোক তাঁহার প্রকাশপ্রাপ্তি ভালবাসিয়াছে, সেই সকলকেও দিবেন। |
| 9 |
| তুমি শীঘ্র আমার কাছে আসিতে যত্ন কর; |
| 10 |
| কেননা দীমা এই বর্তমান যুগ ভালবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে, এবং থিষলনীকীতে গিয়াছে; ক্রীষ্কেন্ত গালাতিয়াতে, তীত দাল্মাতিয়াতে গিয়াছেন; |
| 11 |
| একা লূক মাত্র আমার সঙ্গে আছেন। তুমি মার্ককে সঙ্গে করিয়া আইস, কেননা তিনি পরিচর্যা বিষয়ে আমার বড় উপকারী। |
| 12 |
| আর তুখিককে আমি ইফিষে পাঠাইয়াছি। |
| 13 |
| ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রাখিয়া আসিয়াছি, তুমি আসিবার সময়ে সেইখানি এবং পুস্তকগুলি, বিশেষতঃ চর্মের পুস্তক কয়খানি সঙ্গে করিয়া আনিও। |
| 14 |
| আলেক্সান্দর কাংস্যকার আমার বিস্তর অপকার করিয়াছে; প্রভু তাহার কর্মের সমুচিত প্রতিফল তাহাকে দিবেন। |
| 15 |
| তুমিও সেই ব্যক্তি হইতে সাবধান থাকিও, কেননা সে আমাদের বাক্যের অত্যন্ত প্রতিরোধ করিয়াছিল। |
| 16 |
| আমার প্রথম বার আত্মপক্ষসমর্থন কালে কেহ আমার পক্ষে উপস্থিত হইল না; সকলে আমাকে পরিত্যাগ করিল; |
| 17 |
| ইহা তাহাদের প্রতি গণিত না হউক। কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন, এবং আমাকে বলবান করিলেন, যেন আমা দ্বারা প্রচার-কার্য সমপন্ন হয় এবং পরজাতীয় সকল লোক তাহা শুনিতে পায়; আর আমি সিংহের মুখ হইতে রক্ষা পাইলাম। |
| 18 |
| প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন। যুগপর্যায়ের যুগে যুগে তাঁহার মহিমা হউক। আমেন। |
| 19 |
| প্রিষ্কাকে ও আক্কিলাকে এবং অনীষিফরের পরিবারকে মঙ্গলবাদ কর। |
| 20 |
| ইরাস্ত করিন্থে রহিয়াছেন, এবং ত্রফিম পীড়িত হওয়াতে আমি তাঁহাকে মিলীতে রাখিয়া আসিয়াছি। |
| 21 |
| তুমি শীতকালের পূর্বে আসিতে যত্ন করিও। ঊবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভ্রাতা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। |
| 22 |
| প্রভু তোমার আত্মার সহবর্তী হউন। অনুগ্রহ তোমাদের সহবর্তী হউক। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengali2023/2timothy/004.mp3
4
4