আমি এই প্রার্থনা করি যে, তোমার বিশ্বাসের দরুন তোমার দান করবার মধ্য দিয়ে যেন খ্রীষ্ট গৌরব পান। এছাড়া খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে আমরা যে সব আশীর্বাদ পেয়েছি তা সম্পূর্ণভাবে বুঝতে পেরে তোমার দান করবার কাজ যেন আরও বেড়ে যায়।
তবুও ভালবাসার জন্য তার বদলে আমি তোমাকে অনুরোধ করছি। একজন বৃদ্ধ হিসাবে এবং বর্তমানে খ্রীষ্ট যীশুর জন্য বন্দী হিসাবে আমি পৌল তোমার কাছে আমার সন্তান ওনীষিমের জন্য অনুরোধ করছি। জেলখানায় আমার বন্দী অবস্থায় সে বিশ্বাসী হিসাবে আমার সন্তান হয়েছে।
কিন্তু তুমি তাকে আর দাস হিসাবে পাবে না বরং দাসের চেয়ে বেশী, অর্থাৎ প্রিয় ভাই হিসাবে পাবে। সে আমার কাছে খুবই প্রিয়, কিন্তু মানুষ ও বিশ্বাসী ভাই হিসাবে তোমার কাছে আরও প্রিয়।
আমি পৌল নিজের হাতেই লিখছি যে, আমি সেই ঋণ শোধ করে দেব। অবশ্য এই কথা আমার বলবার দরকার নেই যে, খ্রীষ্টের উপর বিশ্বাসের ব্যাপারে তুমি নিজেই আমার কাছে ঋণী আছ।