কেননা ফেরেশতাদের দ্বারা যে কালাম বলা হয়েছিল তা যখন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং লোকে কোনভাবে তা লঙ্ঘন করলে, কিংবা তার অবাধ্য হলে যখন উচিত শাস্তি দেওয়া হয়েছিল,
তা হলে এমন মহৎ এই নাজাত অবহেলা করলে আমরা কিভাবে রক্ষা পাব? এই কথা তো প্রথমে প্রভুর দ্বারা ঘোষণা করা হয়েছিল ও যারা তা শুনেছিল তাদের দ্বারা আমাদের কাছে যখন তা প্রমাণিত হল;
আর সকলই তার পদতলে তার অধীন করেছ।” বস্তুত সকলই তিনি তার অধীন করেছেন এবং অবশিষ্ট এমন কিছুই রাখেন নি যা তার অধীন করেন নি; কিন্তু এখনও পর্যন্ত আমরা সমস্ত কিছুই মানুষের অধীন দেখতে পাচ্ছি না।
কিন্তু ঈসাকে দেখতে পাচ্ছি, যাঁকে অল্পক্ষণের জন্য ফেরেশতাদের চেয়ে সামান্য নিচু করা হয়েছে, তাঁর মৃত্যুভোগ হেতু এখন তিনি মহিমা ও সমাদর-মুকুটে বিভূষিত হয়েছেন, যেন তিনি আল্লাহ্র রহমতে সকলের পক্ষে মৃত্যুর আস্বাদ গ্রহণ করেন।
কেননা এটাই উপযুক্ত ছিল যে, আল্লাহ্, যাঁর উদ্দেশে ও যাঁর দ্বারা সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে, তিনি অনেক সন্তানকে মহিমার ভাগী করার উদ্দেশ্যে তাদের নাজাতের আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা পূর্ণতা দান করেন।
ভাল, সেই সন্তানেরা যখন রক্ত-মাংসের মানুষ, তখন তিনি নিজেও তেমনি রক্ত-মাংসের মানুষ হলেন; যেন মৃত্যু দ্বারা মৃত্যুর অধিপতিকে অর্থাৎ শয়তানকে শক্তিহীন করেন,