আর নূনের পুত্র ইউসা শিটীম থেকে দু’জন গোয়েন্দাকে গোপনে এই কথা বলে পাঠিয়ে দিলেন, তোমরা যাও, ঐ দেশ ও জেরিকো নগর নিরীক্ষণ কর। তখন তারা গিয়ে রাহব নাম্নী এক জন পতিতার বাড়িতে প্রবেশ করে সেই স্থানে রাত্রি যাপন করলো।
তখন জেরিকোর বাদশাহ্ রাহবের কাছে এই কথা বলে পাঠালেন, যে লোকেরা তোমার কাছে এসে তোমার বাড়িতে প্রবেশ করেছে, তাদের বের করে আন, কেননা তারা সমস্ত দেশ অনুসন্ধান করতে এসেছে।
আর তাদের বললো, আমি জানি, মাবুদ তোমাদের এই দেশ দিয়েছেন, আর তোমাদের কাছ থেকে আমাদের উপরে মহাভয় উপস্থিত হয়েছে ও তোমাদের সম্মুখে এই দেশবাসী সমস্ত লোক মহা ভয়ে ভীত হয়েছে।
কেননা মিসর থেকে তোমরা বের হয়ে আসলে মাবুদ তোমাদের সম্মুখে কিভাবে লোহিত সাগরের পানি শুকিয়ে ফেলেছিলেন এবং তোমরা জর্ডানের ওপারস্থ সীহোন ও উজ নামে আমোরীয়দের দুই বাদশাহ্র প্রতি যা করেছ, তাদের যে নিঃশেষে বিনষ্ট করেছ, তা আমরা শুনেছি;
আর এসব কথা শুনে আমাদের অন্তর ভয়ে সঙ্কুচিত হয়ে গেছে; তোমাদের কারণে কারো মনে সাহস নেই, কেননা তোমাদের আল্লাহ্ মাবুদ উপরিস্থ বেহেশতের ও নিচস্থ দুনিয়ার আল্লাহ্।
অতএব এখন, আরজ করি, তোমরা আমার কাছে মাবুদের নামে শপথ কর; আমি তোমাদের উপরে রহম করলাম, এজন্য তোমরাও আমার পিতৃ-কুলের উপরে রহম করবে। তোমরা আমাকে এমন একটি চিহ্ন দাও যাতে আমি বিশ্বাস করতে পারি যে,
সেই দু’জন তাকে বললো, তোমাদের পরিবর্তে আমাদের প্রাণ যাক! তোমরা যদি আমাদের এই কাজ প্রকাশ না কর তবে যে সময় মাবুদ আমাদের এই দেশ দেবেন, সেই সময় আমরা তোমার প্রতি রহম ও বিশ্বস্ত ব্যবহার করবো।
আর সে তাদের বললো, যারা পিছনে দৌড়ে গেছে তারা যেন তোমাদের সন্ধান না পায় সেজন্য তোমরা পর্বতে যাও। তোমরা তিন দিন সেই স্থানে লুকিয়ে থাক, তারপর যারা পিছনে দৌড়ে গেছে তারা ফিরে আসলে পর তোমরা তোমাদের পথে চলে যেও।
দেখ, তুমি যে জানালা দিয়ে আমাদের নামিয়ে দিলে, আমাদের এই দেশে আসার সময়ে সেই জানালায় এই লাল রংয়ের সুতায় তৈরি দড়ি বেঁধে রাখবে এবং তোমার পিতা-মাতা ও ভাইয়েরা আর তোমার সমস্ত পিতৃকুলকে তোমার বাড়িতে একত্র করবে।
তখন এরকম হবে, যে কেউ তোমার বাড়ি থেকে বের হয়ে পথে যাবে তার রক্তপাতের অপরাধ তার মাথায় বর্তাবে এবং আমরা নির্দোষ হব; কিন্তু যে কেউ তোমার সঙ্গে বাড়ির মধ্যে থাকে তার উপরে যদি কেউ হাত তোলে, তবে তার রক্তপাতের অপরাধ আমাদের মাথায় বর্তাবে।
আর তারা গিয়ে পর্বতে উপস্থিত হল এবং যারা তাদের পিছনে দৌড়ে গিয়েছিল তারা ফিরে না আসা পর্যন্ত তিন দিন সেখানে রইলো; তাতে যারা পিছনে দৌড়ে গিয়েছিল, তারা সমস্ত পথে সন্ধান করেও তাদের উদ্দেশ পেল না।