সেই স্বর্গদূত আমাকে মরুভূমিতে নিয়ে গেলেন তখন আমি পবিত্র আত্মায় পূর্ণ ছিলাম; এবং একটি লাল রঙের জন্তুর ওপর এক স্ত্রীলোককে বসে থাকতে দেখলাম; সেই জন্তুটার গায়ে ঈশ্বর নিন্দা করার জন্য অনেক নাম লেখা ছিল এবং তার সাতটি মাথা ও দশটি শিং ছিল l
আর সেই স্ত্রীলোকটি বেগুনী ও লাল রঙের পোশাক পরেছিল এবং সোনার, দামী পাথর, মণি ও মুক্তা পরেছিল, এবং তার হাতে জঘন্য জিনিস ও ব্যভিচারের ময়লা ভরা একটা সোনার বাটি ছিল l
আর আমি দেখলাম যে, সেই স্ত্রীলোকটি ঈশ্বরের লোকদের রক্ত এবং যীশুর সম্বন্ধে সাক্ষী দিয়েছে যারা তাদের রক্ত খেয়ে মাতাল হয়ে আছে l আমি যখন তাকে দেখলাম খুব আশ্চর্য্য হলাম l
আর সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি কেন অত্যন্ত বিষ্মিত হচ্ছো? আমি ওই স্ত্রীলোকটির এবং সেই জন্তুটি যে তাকে বয়ে নিয়ে যায়, যার সাতটি মাথা ও দশটি শিং আছে তাদের গোপন মানে বুঝিয়ে বলব l
তুমি যে জন্তুকে দেখেছিলে, সে বর্তমানে নেই; কিন্তু সে অতল গর্ত থেকে উঠে এসে চিরকাল শাস্তি ভোগ করবে l আর পৃথিবীতে যত লোক বাস করে, যাদের নাম জগত সৃষ্টির প্রথম থেকে জীবন পুস্তকে লেখা নেই, তারা যখন সেই জন্তুটিকে দেখবে যে আগে ছিল কিন্তু এখন নেই অথচ আবার দেখা যাবে, তখন সবাই অবাক হয়ে যাবে l
আর তুমি যে দশটি শিং দেখেছিলে সেগুলি হলো দশজন রাজা যারা এখনো পর্য্যন্ত কোনো রাজ্য পায় নি, কিন্তু সেই জন্তুর সঙ্গে এক ঘন্টার জন্য রাজাদের মত রাজত্ব করার অধিকার পাবে l
তারা মেষ শিশুর সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু মেষ শিশু তাদেরকে জয় করবেন, কারণ “তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা;” এবং যাঁরা মনোনীত হয়েছে যাদের বেছে নেওয়া হয়েছে ও বিশ্বস্ত, তারাই তাঁর সঙ্গে থাকবেন l
আর যে দশটি শিং এবং জন্তুটা তুমি দেখলে তারা সবাই সেই বেশ্যাকে ঘৃণা করবে, এবং তাকে জনশূন্য ও উলঙ্গ করবে তার মাংস খাবে এবং তাকে সম্পূর্ণ ভাবে আগুনে দিয়ে পুড়িয়ে ফেলবে l
এর কারণ হলো ঈশ্বর তাদের মনে এমন ইচ্ছা দিলেন, যেন তাঁরই বাক্য সফল হয়, এবং একমনা হয়; আর যতক্ষণ না ঈশ্বরের বাক্য সব পূর্ণ হয়, সেই পর্য্যন্ত নিজ নিজ রাজ্যের অধিকার সেই জন্তুকে দেয় l