সার্দিশ মণ্ডলীর দূতকে লেখ:যিনি ঈশ্বরের সপ্ত আত্মা ও সপ্ত নক্ষত্র ধারণ করে আছেন, তিনি বলছনঃ আমি তোমার সমস্ত কার্যকলাপ জানি। তুমি নামেই জীবিত, কিন্তু প্রকৃতপক্ষে মৃত।
যে শিক্ষা তুমি পেয়েছ ও শুনেছ তা স্মরণ কর। সবই সযত্নে পালন কর এবং মন পরিবর্তন কর। তুমি যদি জেগে না থাক, তাহলে আমি চোরের মত তোমার কাছে যাব। কোন মুহূর্তে তোমার কাছে যাব তা কখনও তুমি জানতে পারবে না।
ফিলাডেলফিয়া মণ্ডলীর দূতকে লেখ:যিনি পবিত্র সত্য স্বরূপ, —দাউদের চাবি রয়েছে তাঁর কাছে, তিনি কুলে দিলে কেউ বন্ধ করতে পারে না কিম্বা বন্ধ করলে কেউ খুলতে পারে না, —তিনি বলছেনঃ
আমি তোমার কার্যকলাপ জানি, আমি তোমার সামনে একটি দ্বার খোলা রেখেছি, তা বন্ধ করার ক্ষমতা কারও নেই। আমি জানি তোমার সামর্থ্য অল্প হলেও তুমি আমার নির্দেশ পালন করেছ। আমাকে অস্বীকার কর নি।
শয়তানের সমাজভুক্ত যে সব লোক নিজেদের ইহুদী বলে পরিচয় দেয় অথচ তা নয়, তারা মিথ্যাবাদী, তুমি দেখবে তাদের কি দশা আমি করি। আমি তাদের তোমার পায়ে পড়ে প্রণাম করতে বাধ্য করব। তারা জানবে যে আমি তোমাদের ভালবাসি।
যে জয়ী হবে আমি তাকে আমার ঈশ্বরের মন্দিরের স্তম্ভস্বরূপ করব, সে কখনও স্থানচ্যূত হবে না। তার উপরে আমি লিখব আমার ঈশ্বরের নাম। লিখব আমার ঈশ্বরের নতুন নগরীর নাম —নতুন জেরুশালেম যা স্বর্গ থেকে, আমার ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। আর লিখব আমার নিজের নতুন নাম।
এইজন্যই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আমার কাছ থেকে এই জিনিসগুলো কিনে নাও–অগ্নিশুদ্ধ কাঞ্চন, যেন ধনী হতে পার, শুভ্র বসন, যার দ্বারা তোমার নগ্নতার লজ্জা হবে আবৃত, এবং কাজল, যা চোখে লাগালে তুমি দেখতে পাবে।
আমি নিজে যেমন বিজয়ী হয়েছি, আমার পিতার সঙ্গে সিংহাসনে উপবেশন করেছি তেমনি যে জয়ী হবে, তাকে আমি আমার সঙ্গে সিংহাসনে বসার অধিকার দেব। শোনার মত কান যার আছে সে শুনুক পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন।