“সার্দি শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখ- ঈশ্বরের সাতটি আত্মা এবং সাতটি তারা যিনি ধরে আছেন তিনি এই কথা বলছেন: আমি তোমার কাজের কথা জানি। জীবিত আছ বলে তোমার বেশ সুনাম আছে, কিন্তু আসলে তুমি মৃত।
এইজন্য যা তুমি পেয়েছ এবং শুনেছ তা মনে কর ও পালন কর, আর এই অবস্থা থেকে মন ফিরাও। যদি তুমি জেগে না ওঠো তবে আমি চোরের মত আসব, আর আমি কোন্ সময় তোমার কাছে আসব তা তুমি জানতেও পারবে না।
“ফিলাদিল্ফিয়া শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখ- যিনি পবিত্র ও সত্য, যাঁর কাছে দায়ূদের চাবি আছে, যিনি খুললে কেউ বন্ধ করতে পারে না এবং বন্ধ করলে কেউ খুলতে পারে না,
তিনি এই কথা বলছেন: আমি তোমার কাজের কথা জানি। দেখ, আমি তোমার সামনে একটা খোলা দরজা রাখলাম যা বন্ধ করবার ক্ষমতা কারও নেই। আমি জানি তোমার শক্তি খুবই কম, কিন্তু তবুও তুমি আমার বাক্য পালন করেছ এবং আমাকে অস্বীকার কর নি।
যারা নিজেদের যিহূদী বলে অথচ যিহূদী নয়, শয়তানের দলের সেই মিথ্যাবাদী লোকদের আমি তোমার কাছে আনাব এবং তোমার পায়ে প্রণাম করাব, আর তাদের জানিয়ে দেব যে, আমি তোমাকে ভালবাসি।
ধৈর্য ধরবার যে আদেশ আমি দিয়েছিলাম তা তুমি পালন করেছ; সেইজন্য এই পৃথিবীর উপরে যে কষ্টের সময় আসছে সেই সময় থেকে আমি তোমাকে রক্ষা করব। যারা এই পৃথিবীর তাদের পরীক্ষা করবার জন্য এই কষ্টের সময় আসবে।
যে জয়ী হবে তাকে আমি আমার ঈশ্বরের ঘরের একটা থাম করব; সে আর কখনও বাইরে যাবে না। আমি তার উপরে আমার ঈশ্বরের নাম এবং আমার ঈশ্বরের শহরের নাম লিখব। নতুন যিরূশালেমই সেই শহর। স্বর্গের মধ্য থেকে আমার ঈশ্বরের কাছ থেকে এই শহর নেমে আসবে। যে জয়ী হবে আমি তার উপর আমার নতুন নামও লিখব।
“লায়দিকেয়া শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখ- যিনি আমেন, যিনি বিশ্বস্ত ও সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির মূল, তিনি এই কথা বলছেন: আমি তোমার কাজের কথা জানি।
তাই আমি তোমাকে এই উপদেশ দিচ্ছি-তুমি আমার কাছ থেকে আগুনে পুড়িয়ে খাঁটি করা সোনা কিনে নাও যেন তুমি ধনী হতে পার। আমার কাছ থেকে সাদা পোশাক কিনে পর যেন তোমার উলংগতার লজ্জা দেখা না যায়। আমার কাছ থেকে চোখে দেবার মলম কিনে নাও যেন তুমি দেখতে পাও।
দেখ, আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সংগে খাওয়া-দাওয়া করব, আর সে-ও আমার সংগে খাওয়া-দাওয়া করবে।