×

পবিএ বাইবেল

প্রকাশিত কালাম ৯

1
এর পরে পঞ্চম দূত তূর্যধ্বনি করলেন। তখন আকাশ থেকে পৃথিবীতে পতিত একটি নক্ষত্রকে আমি দেখতে পেলাম। রসাতলের গহ্বরের চাবি সেই নক্ষত্রকে দেওয়া হল।
2
সে রসাতলের গহ্বর উন্মুক্ত করলে সেই গহ্বর থেকে বিরাট অগ্নিকুণ্ডের ধোঁয়ার মত ধোঁয়া উঠতে লাগল। সেই বিবর থেকে উদ্‌গীর্ণ ধূম্রকুণ্ডলীতে সূর্য ও বায়ুমণ্ডল আচ্ছন্ন হয়ে গেল।
3
সেই ধোঁয়ার মধ্যে থেকে পঙ্গপালের ঝাঁক বেরিয়ে পৃথিবীতে এল। মর্ত্যের বৃশ্চিকদের মত ক্ষমতা তাদের দেওয়া হল।
4
তাদের নির্দেশ দেওয়া হল, পৃথিবীর শ্যামল তৃণ, শস্য এবং বৃক্ষরাজির কোন অনিষ্ট যেন তারা না করে, কেবলমাত্র যাদের ললাটে ঈশ্বরের দেওয়া মুদ্রাঙ্ক নেই তাদেরই অনিষ্ট করে।
5
তাদের হত্যা করার জন্য নয়, পাঁচ মাস ধরে সেই লোকদের যন্ত্রণা দেওয়ার ক্ষমতা ছিল তাদের।
6
সেই সময়ে লোকে মৃত্যুর সন্ধান করবে কিন্তু পাবে না। লোকে মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু তাদের কাছ থেকে পলায়ন করবে।
7
সেই পঙ্গপালের আকৃতি ছিল রণোন্মাদ অশ্বের মত। তাদের মাথায় ছিল সোনালী মুকুট এবং তাদের মুখ ছিল মানুষের মত।
8
তাদের চুল ছিল মেয়েদের মাথার চুলের মত লম্বা আর সিংহের মত দাঁত।
9
তাঁদের বুক ছিল এমন যেন লোহার বর্মে আবৃত আর তাদের ডানার আওয়াজ ছিল রণক্ষেত্রে ধাবমান বহু অশ্ববাহিত রথের শব্দের মত।
10
বৃশ্চিকের মত তাদের লেজ ও হুল ছিল। পাঁচ মাস যাবৎ মানুষ।এর অনিষ্ট করার যে ক্ষমতা তাদের ছিল তা ছিল তাদের লেজে।
11
রসাতলের দূত তাদের অধিপতি, হিব্রু ভাষায় তার নাম আবাদ্দোন, গ্রীকে আপল্লুয়োন ।
12
প্রথম দুর্ভোগ শেষ হল, কিন্তু এর পরে আরও দুই বিপর্যয় আসন্ন।
13
ষষ্ঠ দূত তূর্যধ্বনি করার পর আমি ঈশ্বরের সম্মুখের স্বর্ণবেদীর চার শৃঙ্গ থেকে এক কণ্ঠস্বর শুনতে পেলাম।
14
সেই কণ্ঠস্বর তূর্যধারী ষষ্ঠ দূতকে নির্দেশ দিল, “ইউফ্রেটিস মহানদীর কাছে যে চারজন স্বর্গদূত আবদ্ধ রয়েছে তাদের মুক্ত করে দাও।”
15
তখন যে নির্দিষ্ট লগ্ন, দিন, মাস ও বৎসরে মানবজাতির এক-তৃতীয়াংশকে সংহার করার জন্য ঐ চজারজন দূতকে প্রস্তুত করা হয়েছিল তাদের মুক্তি দেওয়া হল।
16
আমি শুনলাম, সেই অশ্বারোহী সৈন্যদলের সংখ্যা বিশ কোটি।
17
আমি দিব্যদর্শনে সেই অশ্ব ও অশ্বারোহীদের দেখলাম। তাদের বর্মের রং ছিল আগুন, নীল ও গন্ধকের মত। অশ্বগুলির মস্তক ছিল সিংহের মত।
18
তাদের মুখ থেকে আগুন, ধোঁয়া ও গন্ধক নির্গত হচ্ছিল। এই তিনের আঘাতে মানবজাতির এক-তৃতীয়াংশ নিহত হল।
19
সেই অশ্ববাহিনীর শক্তি নিহিত ছিল তাদের মুখে ও লেজে। তাদের লেজ ছিল ফণিনীর মত, তা দিয়েই এরা আঘাত হানে।
20
এই সমস্ত আঘাতে যাদের মৃত্যু হল না, মানবজাতির অবশিষ্ট সেই মানুষেরা কিন্তু তাদের আচরণের কোন পরিবর্তন করল না। অপদেবতা কিম্বা সোনা-রূপো-পিতল, পাথর ও কাঠের তৈরী অন্ধ, বধির, অচল, অক্ষম প্রতিমা পূজা থেকে তারা নিবৃত্ত হল না।
21
যে নরহত্যা, তন্ত্রমন্ত্র, লাম্পট্য ও চৌর্যকর্মে তারা লিপ্ত ছিল, তাও তারা পরিত্যাগ করল না।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন