তখনকার দিনে ইসরায়েলীদের কোন রাজা ছিল না। দান গোষ্ঠীর লোকেরা তখন বসবাসের জন্য এলাকা দখলের চেষ্টায় ছিল। ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কেবল তারাই তখনও বসবাসের জন্য কোন জায়গা পায়নি।
দান গোষ্ঠীর লোকেরা নিজেদের মধ্যে থেকে পাঁচজন শক্ত-সমর্থ লোককে বেছে নিয়ে তাদের ইষ্টায়োল থেকে বসবাসের উপযুক্ত জায়গা অনুসন্ধান করতে পাঠাল। বলল, তোমরা গিয়ে একটি উপযুক্ত এলাকার খোঁজ খবর নিয়ে এস। তারা ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলে মীখার বাড়িতে গিয়ে রাত কাটাল।
মীখার বাড়িতে সেই লেবীয় যুবকের কণ্ঠস্বর চিনতে পেরে তার কাছে গিয়ে আড়ালে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুমি এখানে? এখানে তোমার কি দরকার? এখানে তুমি কি করছ?
তখন তারা পাঁচজনে রওনা হয়ে গেল। গিয়ে পৌঁছাল লায়িশে। তারা দেখল, সেখানকার অধিবাসীরা সীদোনীদের মতই নিরুদ্বেগ আরামে জীবনযাপন করছে। তারা সরল ও শান্তশিষ্ট। কারও সাথে তাদের ঝগড়া-বিবাদ নেই। কোন অভাব নেই তাদের। একদিকে সীদোনীদের কাছ থেকে অনেক দূরে রয়েছে তারা আবার অন্যদিকে অরামীদের সঙ্গেও তাদের কোন যোগাযোগ নেই।
তারা যিহূদীয়ায় কিরিয়াৎজিয়ারীমে গিয়ে ছাউনি ফেলল। এই কারণে ঐ স্থানটি আজও মাহানে-দান (দানের শিবির) নামে পরিচিত। এই জায়গাটি কিরিয়াৎ-জিয়ারীমের পশ্চিমে।
তখন যে পাঁচজন লাক লায়িশে খোঁজখবর নিতে গিয়েছিল, তারা তাদের জ্ঞাতিবর্গের কাছে বলল, তোমরা কি জান যে এই বাড়িতে একটা এফোদ, কয়েকটি পারিবারিক বিগ্রহ এবং একটা খোদাই করা ও একটা ছাঁচে ঢালাই করা মূর্তি আছে? বল, কি করা যায়?
আর সেই পাঁচজন লোক আবার বাড়ির ভিতরে ঢুকে খোদাই করা মূর্তি, এফোদ, বিগ্রহগুলি ও ছাঁচে ঢালাই করা মূর্তিটি তুলে নিল। সেই পুরোহিত খন সশস্ত্র ছশো লোকের সঙ্গে বাড়ির দরজায় দাঁড়িয়েছিল।
মীখার বাড়িতে ঢুকে তারা যখন সেই খোদাই করা মূর্তি, এফোদ, বিগ্রহগুলি ও ছাঁচে ঢালাই করা মূর্তিটি তুলে নিল তখন সেই পুরোহিত তাদের জিজ্ঞাসা করল, তোমরা এ সব কি করছ?
তারা বলল, চুপ! কেন শব্দ না করে আমাদের সঙ্গে চল এবং আমাদের গুরু ও পুরোহিত হও। একটি মাত্র পরিবারের পুরোহিত হওয়ার চেয়ে ইসরায়েলীদের পুরো একটি গোষ্ঠীর পুরোহিত হওয়া কি তোমার পক্ষে ভাল নয়?
মীখা বলল, তোমরা আমাকে সর্বস্বান্ত করে আমার তৈরী দেবমূর্তিগুলি চুরি করে নিয়ে যাচ্ছ, এমনকি আমার পুরোহিতকেও নিয়ে পালিয়ে যাচ্ছ, আর কিনা জিজ্ঞাসা করছ, আমার কি হয়েছে?
মীখার তৈরী মূর্তিগুলি ও তার পুরোহিতকে সঙ্গে নিয়ে দান গোষ্ঠীর লোকেরা গিয়ে লায়িশ আক্রমণ করল। সেখানকার শান্তিপ্রিয় মানুষগুলিকে বধ করল এবং নগরটি আগুনে পুড়িয়ে দিল।
তাদের রক্ষা করার কেউ ছিল না, কারণ নগরটি ছিল সীদোন থেকে বহুদূরে, আর অন্য কারও সঙ্গে তাদের কোন যোগাযোগ ছিল না। বেথ-রাহোব-এর নিকটবর্তী উপত্যকায় এই নগরটি অবস্থিত ছিল। দান গোষ্ঠীর লোকেরা নগরটি পুনর্গঠন করে সেখানে বসতি স্থাপন করল।
দান গোষ্ঠীর লোকেরা সেখানে সেই খোদাই করা মূর্তিটি প্রতিষ্ঠা করল। সেখানকার লোকেরা দেশ থেকে নির্বাসিত হওয়ার আগে পর্যন্ত মোশির পুত্র গের্শোমের বংশধর যোনাথন এবং তার সন্তানেরাই ছিল দান গোষ্ঠীর পুরোহিত।