বোয়স নগরের তোরণ দ্বারের কাছে গিয়ে বসলেন। তারপর ইলীমেলকের যে নিকটতম আত্মীয়ের কথা বোয়স বলেছিলেন তিনিও এসে পড়লেন। বোয়স তাঁকে ডেকে বললেন, বন্ধু এখানে এসে বসুন। তিনি গিয়ে বসলেন।
আমি মনে করি এ বিষয় আপনার জানা দরকার। যদি আপনি ওটা কিনতে চান তাহলে এখানে যাঁরা বসে আছেন তাঁদের সামনে আপনি কিনে নিন। আর যদি কিনতে না চান তাহলে বলুন, কারণ ঐ জমি কেনার অধিকার প্রথমে আপনার তারপর আমার। লোকটি বললেন, আমি ঐ জমি কিনব।
বোয়স বললেন, বেশ, ভাল কথা, কিন্তু যেদিন আপনি নয়মীর কাছ থেকে জমি কিনবেন, সেদিন জমির সঙ্গে ঐ মোয়াবী বিধবা রূথের দায়িত্বও আপনাকে নিতে হবে যাতে তার মৃত স্বামীর জমি তার পরিবারের অধিকারেই থাকে।
(সেই সময়ে ইসরায়েল দেশে কেনাবেচা বা হস্তান্তর করার জন্য প্রথা ছিল যে, বিক্রেতা তাঁর পাদুকা খুলে ক্রেতাকে দেবেন। এই ভাবে ইসরায়েলীরা ব্যাপারটির সমাধান করত।)
তখন বোয়স সেখানে যে নেতৃস্থানীয় এবং অন্যান্য লোকেরা ছিলেন তাদের বললেন, আমি যে নয়মীর কাছ থেকে ইলীমেলক ও তার দুই ছেলে কিলীয়োন ও মহলোনের যা কিছু সম্পত্তি ছিল তা কিনে নিয়েছি, আপনারা সকলে তার সাক্ষী।
উপরন্তু মহলোনের বিধবা স্ত্রী রূথ আমার স্ত্রী হবে। এই ব্যবস্থার সম্পত্তি মৃত ব্যক্তির পরিবারেই থাকবে যাতে তার নাম এবং তাঁর পরিবার তাঁর শহর থেকে মুছে না যায়। আজ আপনারা এর সাক্ষী।
তোমার পুত্রবধূ তোমাকে ভালবাসে আর সাতটি ছেলে যা করতে পারত সে তোমার জন্য তার চেয়েও বেশী করেছে। সে এখন তোমাকে একটি পৌত্র দিয়েছে যে তোমার জীবন নতুন করে তুলবে আর তোমার বৃদ্ধ বয়সে তোমাকে নিরাপত্তা দেবে।